০২/০৩/২০২৬, ৬:২৭ পূর্বাহ্ণ
22.5 C
Dhaka
০২/০৩/২০২৬, ৬:২৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ফেনীর দাগনভূঞায় তিনদিনব্যাপী ফল মেলা অনুষ্ঠিত

ফেনীর দাগনভূঞা উপজেলায় তিনদিনব্যাপী জাতীয় ফল মেলা ২০২৫ উদযাপিত হয়েছে। ‘আমার বাড়ি আমার ঘর, ফল চাষে স্বনির্ভর’ স্লোগানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

মেলার উদ্বোধনী দিনে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার স.ম. আজহারুল ইসলাম। তিনি বলেন, “পুষ্টি নিশ্চিত করতে হলে নিজের আঙিনায় ফল চাষ শুরু করতে হবে। এতে খাদ্য নিরাপত্তার পাশাপাশি অর্থনৈতিক স্বনির্ভরতাও আসে।”

সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার মো. কামরুজ্জামান। তিনি প্রত্যেক পরিবারকে বাড়ির ছাদ, উঠান কিংবা খালি জায়গায় অন্তত দুটি ফলগাছ লাগানোর আহ্বান জানান।

মেলায় স্থানীয় কৃষকদের উৎপাদিত আম, কাঁঠালসহ মৌসুমি ও অপ্রচলিত নানা ফল প্রদর্শিত হয়। ফলের গুণাগুণ সম্পর্কে সচেতনতামূলক আলোচনা, স্কুল শিক্ষার্থীদের কুইজ ও পোস্টার প্রতিযোগিতা, কৃষকদের চারা বিতরণ এবং শ্রেষ্ঠ ফলচাষিদের পুরস্কৃত করা হয়।

স্থানীয় কৃষক মো. রশিদ মিয়া বলেন, “এই মেলায় বুঝেছি, ছোট জায়গাতেও ফল চাষ সম্ভব। বাড়ির পাশের খালি জায়গা কাজে লাগাব।”

শিক্ষার্থী মো. ইমাম হোসেন জানায়, “প্রথমবার এত গাছ ও ফলের বৈশিষ্ট্য একসঙ্গে দেখলাম। বাড়ি গিয়ে পেয়ারা গাছ লাগাব।”

মেলাকে ঘিরে কৃষকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

এনএ/

দেখুন: ছোট ফেনী নদীতে নতুন করে ভাঙনে শঙ্কা তৈরী হয়েছে

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন