29.4 C
Dhaka
০৫/০৩/২০২৬, ২০:৪৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ফেনীর ছাগলনাইয়ায় বিজিবির মাদকবিরোধী জনসচেতনতামূলক সভা

মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর উদ্যোগে ফেনীর ছাগলনাইয়ায় মাদকবিরোধী জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুন) সকালে পূর্ব ছাগলনাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুবল চাকমা। তিনি বলেন, “মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। শুধু আইন প্রয়োগ নয়, সচেতনতার মাধ্যমেই মাদকমুক্ত সমাজ গড়া সম্ভব।” তিনি যুবসমাজকে মাদকের কুফল সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান।

মধুগ্রাম বিওপির কমান্ডার নায়েক সুবেদার মো. আবুল কাসেমের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক তৌহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম, ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি দিলদার হোসেন স্বপন, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. আবু তাহের, সহকারী উপ-পরিদর্শক মো. আবুল বাশার, বিজিবির কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার মো. শওকত হোসেন, নায়েক সুবেদার লক্ষীপদ দাশ, বিকাশ চন্দ্র রায় এবং ছাগলনাইয়া বিআরডিবির পরিচালক মাওলানা সাহাব উদ্দিন।

সভায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

পড়ুন: জয়পুরহাটে ৩১ দফা বাস্তবায়নে বিএনপির লিফলেট বিতরণ ও গণমিছিল অনুষ্ঠিত

দেখুন: খুলনা পানি উন্নয়নবোর্ডে দুদকের অভিযান

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন