25.3 C
Dhaka
০৫/০৩/২০২৬, ২২:২০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ফেনীর দাগনভূঞায় মোবাইল কোর্ট: মাদক সেবন ও অবৈধ গ্যাস বিক্রিতে চার মামলা, তিন কারাদণ্ড

ফেনীর দাগনভূঞায় উপজেলা প্রশাসনের পরিচালিত মোবাইল কোর্টে ইয়াকুবপুর ইউনিয়নের বাদামতলী আশ্রয়ন প্রকল্প ও দাগনভূঞা পৌরসভা এলাকায় অভিযান চালানো হয়েছে। শনিবার (২৯ জুন) দুইটি অভিযানে ইয়াবা সেবন ও জনসাধারণের শান্তি বিনষ্ট করা এবং ফায়ার সার্ভিসের অনুমোদন ছাড়া এলপিজি গ্যাস বিক্রির অভিযোগে মোট চারটি মামলা দায়ের করা হয়। অভিযুক্ত চারজনের মধ্যে দুইজনকে ৬ মাস ও একজনকে ৩ মাসের কারাদণ্ড এবং মোট ৩ হাজার ৬০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

বিজ্ঞাপন

মোবাইল কোর্ট পরিচালনা করেন দাগনভূঞার উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট স.ম. আজহারুল ইসলাম। অভিযানকালে মাদক নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫), ৪১ ধারা এবং পেট্রোলিয়াম আইন ২০১৬ এর ২০ (ক) ধারার বিধান অনুযায়ী শাস্তি প্রদান করা হয়।

পড়ুন: ইউএনও’র হস্তক্ষেপে হিমাগারে ভাড়া নির্ধারণ বস্তাপ্রতি ৩৫০ টাকা

দেখুন: টাঙ্গাইলে ইউএনও’র বদলির আদেশে ছাত্রদের বিক্ষোভ

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন