ফেনীর দাগনভূঞা বাজারে সোমবার (৩০ জুন ২০২৫) মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন দাগনভূঞার সহকারী কমিশনার (ভূমি) শাহিদুল আলম। অভিযানে ফায়ার লাইসেন্স ও ডিলিং লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স ছাড়া যানবাহন চালানোর অভিযোগে মোট ৪টি মামলা দায়ের করা হয়। অভিযুক্ত ৪ জনকে ৪,৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
অভিযানে পেট্রোলিয়াম আইন, ২০১৬; সড়ক পরিবহন আইন, ২০১৮; এবং অত্যাবশকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। এ সময় ব্যবসায়ীদের লাইসেন্স নবায়ন এবং চালকদের বৈধ ড্রাইভিং লাইসেন্স রাখার বিষয়ে সতর্ক করা হয়।
অভিযান চলাকালে বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষ মোবাইল কোর্টের কার্যক্রমকে স্বাগত জানান। তারা বলেন, লাইসেন্সবিহীন ব্যবসা ও অবৈধভাবে গাড়ি চালনার কারণে বাজার এলাকায় দুর্ঘটনার ঝুঁকি এবং অগ্নিকাণ্ডের আশঙ্কা থাকে। নিয়মিত এমন অভিযান চালালে বাজার এলাকায় শৃঙ্খলা ও নিরাপত্তা বৃদ্ধি পাবে বলে তারা আশা প্রকাশ করেন।
সহকারী কমিশনার শাহিদুল আলম জানান, জনসুরক্ষা ও শৃঙ্খলা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এনএ/


