ফেনীর দাগনভূঞা বাজারে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করে চারটি মামলায় তিনজন অভিযুক্তকে ৭ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুলাই ২০২৫) দিনভর এ অভিযান পরিচালনা করেন দাগনভূঞার সহকারী কমিশনার (ভূমি) শাহিদুল আলম।
অভিযান চলাকালে বাজারের বিভিন্ন দোকান ও প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। এ সময় মৎস্যখাদ্য ও পশুখাদ্য আইন, ২০১০ এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর লঙ্ঘনের প্রমাণ পেয়ে মোট চারটি মামলা দায়ের করা হয়। তিনজনকে জরিমানা করা হয় মোট ৭ হাজার টাকা।
মোবাইল কোর্ট পরিচালনার সময় দাগনভূঞা থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার (ভূমি) শাহিদুল আলম জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জনগণকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে এবং পরিবেশ রক্ষা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
পড়ুন: জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে কুড়িগ্রামে ড্যাবে’র রক্তদান কর্মসূচি পালিত
দেখুন: নেত্রকোনা গরু চুরির ঘটনায় যুবদল সাধারন সম্পাদকসহ আটক ৩
ইম/


