১০/০২/২০২৬, ১২:১০ অপরাহ্ণ
20 C
Dhaka
১০/০২/২০২৬, ১২:১০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ফেনীর দাগনভূঞায় ফসলি জমির মাটি কাটার অপরাধে পিকআপ জব্দ, ২ জনের কারাদন্ড

ফেনীর দাগনভূঞায় ফসলি জমির মাটিকাটা প্রতিরোধে পূর্বচন্দ্রপুর ইউনিয়নের হাসান গণিপুর নামক স্থানে অভিযান চালিয়ে অবৈধভাবে মাটি কাটার সাথে জড়িত ২ জনকে আটক করা হয়। অভিযুক্ত প্রত্যেককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ১,০০০ টাকা করে জরিমানা করা হয়। মাটি পরিবহনের কাজে নিয়োজিত ৪ টি পিকআপ জব্দ করা হয় এবং ২ টি এস্কেভেটর অকেজো করা হয়। জব্দ পিকআপের বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে। (৩০ এপ্রিল) বুধবার দিবাগত রাতে এ অভিযান পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন

উক্ত অভিযানে পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।

অবৈধভাবে ফসলি জমির টপ সয়েল কর্তনকারী সমাজবিরোধী, দুর্বৃত্ত ও ফেনীর গণমানুষের এসব শত্রুদের বিরুদ্ধে প্রশাসনের নিয়মিত অভিযান চলমান থাকবে বলে জানান ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার মো. শাহিদুল আলম।

পড়ুন: ফেনীতে অবৈধভাবে সরকারি জমির মাটি কাটায় ছয়জনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত

দেখুন: ১ হাজার টাকায় ফেনী ঘুরোঘুরি 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন