বিজ্ঞাপন

ফেনী দাগনভূঞা স্বাস্থ্য কমপ্লেক্সে প্যাথলজি এনালাইজার ও ২৯টি ব্লাড প্রেসার মাপার মেশিন হস্তান্তর

স্বাস্থ্য সেবার মানোন্নয়নে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্যাথলজি এনালাইজার মেশিন এবং উপজেলা কমিউনিটি ক্লিনিক ও হাসপাতালের জন্য ২৯টি ব্লাড প্রেসার মাপার মেশিন প্রদান করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (৭ জুলাই ) দাগনভূঞা উপজেলা পরিষদের উদ্যোগে এসব যন্ত্রপাতি হস্তান্তর করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স. ম. আজহারুল ইসলাম। মেশিনসমূহ গ্রহণ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ. এস. এম. সোহরাব আল হোসাইন।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মাসুম বিল্লাহসহ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “রোগীদের আরও উন্নততর সেবা নিশ্চিতে সরকারের এ উদ্যোগ স্বাস্থ্য খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পড়ুন: দিনাজপুর সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজে রবীন্দ্র-নজরুল জয়ন্তী ও সেন্ট ফিলিপস্ ডে উদযাপন

দেখুন: কেমন ছিলো বাংলাদেশের ১২টি জাতীয় নির্বাচন

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন