23.1 C
Dhaka
০৬/০৩/২০২৬, ০:০১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ফেনী সীমান্তে বিজিবির অভিযান: অর্ধকোটি টাকার ভারতীয় চোরাচালানি মালামাল আটক

ফেনীর সীমান্তবর্তী এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে অর্ধকোটি টাকার ভারতীয় মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (৭ জুলাই ২০২৫) ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) টহল দল ছাগলনাইয়া, ফুলগাজী ও চট্টগ্রামের জোরারগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট, আতশবাজি, বিস্কুট, বিভিন্ন প্রকার ওষুধ ও হেয়ার অয়েল আটক করে। আটককৃত মালামালের আনুমানিক বাজার মূল্য ৫১ লাখ ১৭ হাজার ২২০ টাকা।

বিজ্ঞাপন

৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোশারফ হোসেন জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধ ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। জব্দকৃত মালামাল স্থানীয় কাস্টমসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

পড়ুন: তরুণদের হাত ধরে গঠিত হবে নতুন বাংলাদেশ : নাটোরে নাহিদ ইসলাম

দেখুন: নির্বাচনের বছরে উন্নয়নে ব্যয় পৌনে ৩ লাখ কোটি টাকা

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন