১১/০২/২০২৬, ১২:১৭ অপরাহ্ণ
22 C
Dhaka
১১/০২/২০২৬, ১২:১৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ফেনীর তিন উপজেলায় যুবদলের ত্রাণ কার্যক্রম, সহায়তা পেলো হাজারো মানুষ

ফেনীর ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় সোমবার (১৪ জুলাই) ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলার বিভিন্ন এলাকায় ত্রাণসামগ্রী বিতরণ করে যুবদল।

বিজ্ঞাপন

ত্রাণ বিতরণ কার্যক্রমে নেতৃত্ব দেন কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক কপিল উদ্দিন ভূঁইয়া। তিনি বলেন, “এই দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। যুবদল সবসময় মানুষের দুঃসময়ে পাশে আছে এবং থাকবে।”

এই মানবিক কার্যক্রমের আওতায় প্রায় এক হাজার পরিবারকে ত্রাণ সহায়তা দেওয়া হয়। বন্যার্তদের মাঝে শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণকালে আরও উপস্থিত ছিলেন ফেনী জেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দিন খন্দকার, সদস্য সচিব নঈম উল্যাহ চৌধুরী বরাত, সাবেক কেন্দ্রীয় যুবদল নেতা হাবিবুর রহমান হাবিব ও আব্দুল কুদ্দুস মজুমদার, সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা শামসুল আলম রানা এবং কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জুলহাস উদ্দিন।

স্থানীয় দুর্গতরা যুবদলের এই সহযোগিতা পেয়ে স্বস্তি প্রকাশ করেন এবং কৃতজ্ঞতা জানান।

পড়ুন: মব সৃষ্টির প্রতিবাদে কুমিল্লায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল

দেখুন: একটি সড়ক নির্মাণেই তিন দিনের রাস্তা কমে এলো তিন ঘণ্টায় 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন