০২/০৩/২০২৬, ৩:২৫ পূর্বাহ্ণ
22.9 C
Dhaka
০২/০৩/২০২৬, ৩:২৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ফেনীর ফুলগাজীতে বিজিবির মেডিকেল ক্যাম্প, সেবা পেল ১৫০০ বন্যাদুর্গত মানুষ

ফেনীর ফুলগাজীতে বন্যা-পরবর্তী সময়ে চিকিৎসা সহায়তা পেতে বিজিবির উদ্যোগে একটি বিশেষ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) ফুলগাজী উপজেলার আলহাজ্ব মাষ্টার নুরুল হক জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ ক্যাম্পের আয়োজন করে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)।

বিজ্ঞাপন

ক্যাম্প উদ্বোধন করেন কুমিল্লা সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোঃ রেজাউল কবির, পিবিজিএম। তার উপস্থিতিতে আশেপাশের গ্রামের প্রায় ১৫০০ বন্যাকবলিত মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন, জি+, কুমিল্লা সেক্টরের সেক্টর মেডিকেল অফিসার মেজর ফাতেহা নাজনীন, মেডিসিন বিশেষজ্ঞ, মেডিকেল অফিসার ডা. সাদ বিন ইসলাম, সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খাঁন, গুথুমা বিওপি কমান্ডারসহ বিজিবির অন্যান্য সদস্যরা।

মেডিকেল ক্যাম্পটিতে অংশ নেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। স্থানীয় বাসিন্দারা বিজিবির এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বন্যা-পরবর্তী এই সংকটময় সময়ে এমন উদ্যোগ মানুষের পাশে থাকার বাস্তব নিদর্শন।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ ও দুর্যোগ পরবর্তী পুনর্বাসনেও বিজিবি সবসময় জনসাধারণের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

পড়ুন: এসএসসিতে ময়মনসিংহ শিক্ষাবোর্ডে প্রথম ত্রিশালের তকি

দেখুন: শিক্ষায় কমছে বরাদ্দ, গতানুগতিক বাজেটে হতাশ শিক্ষাবিদরা

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন