১১/০২/২০২৬, ২২:২৮ অপরাহ্ণ
20 C
Dhaka
১১/০২/২০২৬, ২২:২৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ফেনী মুহুরি নদীর পানি বৃদ্ধি: ভাঙা বাঁধ দিয়ে পানি ঢুকে পরশুরামের লোকালয় প্লাবিত

ফেনীর মুহুরি নদীর পানি হঠাৎ বেড়ে যাওয়ায় পরশুরাম উপজেলার পশ্চিম অলকা ও আশপাশের গ্রাম প্লাবিত হয়েছে। ভেঙে যাওয়া বাঁধের অংশ দিয়ে ভারতীয় উজান থেকে নেমে আসা প্রবল পানির চাপ সরাসরি লোকালয়ে ঢুকে পড়ায় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েছেন।

বিজ্ঞাপন

পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় পরশুরামে ৬০.৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। সোমবার সকাল ৯টা পর্যন্ত মুহুরি নদীর পরশুরাম স্টেশনে পানি সমতল ৩২১ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। বর্তমানে পানি বিপদসীমার ১৭২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও আগামী ৬ ঘণ্টার মধ্যে তা সতর্কসীমায় পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বন্যা সতর্কীকরণ কেন্দ্র।

এদিকে ভাঙা বাঁধের ফাঁকা অংশ দিয়ে মুহুরি নদীর পানি লোকালয়ে ঢুকে পড়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক পাকা রাস্তা। বেসে গেছে বাঁধ মেরামতের কাজে ব্যবহৃত ড্রেজার মেশিনের পাইপ ও জিও ব্যাগ।

এর আগে যেসব পরিবার ঘরবাড়ি হারিয়েছিল, তারা হঠাৎ এই প্লাবনে আবারও দিশেহারা হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্তরা দ্রুত বাঁধ সংস্কার ও পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

পানি উন্নয়ন বোর্ড এবং স্থানীয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানানো হয়েছে।

পড়ুন: সিঙ্গাপুরে বাংলাদেশ রেমিটার্স সম্মাননা পেলেন সাহিদুজ্জামান টরিক

দেখুন: ব্রাহ্মণবাড়িয়ায় ৪ লেন সড়ক নির্মাণ কাজে ধীরগতি, দুর্ভোগে মানুষ 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন