১০/০২/২০২৬, ২০:১৪ অপরাহ্ণ
24 C
Dhaka
১০/০২/২০২৬, ২০:১৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে ইউনিসেফের আর্থিক সহায়তা

ফেনী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। ( ৪ মে) রবিবার সকাল ১১ ঘটিকার সময় ইউনিসেফ- বাংলাদেশ স্টাফ অ্যাসোসিয়েশনের সহযোগিতায় এবং জেলা প্রশাসনের আয়োজনে এ সহায়তা বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

জানা যায়, জেলার ফেনী সদর উপজেলার ৪০টি, ছাগলনাইয়া উপজেলার ২৫টি, ফুলগাজী উপজেলার ২০টি এবং পরশুরাম উপজেলার ১৫টি—মোট ১০০টি পরিবারকে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়। প্রতিটি পরিবারকে ২০ হাজার টাকা করে সর্বমোট ২০ লক্ষ টাকা বিতরণ করা হয়েছে।
এতে উপকারভোগী পরিবার নির্বাচন প্রক্রিয়ায় বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে। যেসব পরিবারে সুবর্ণ (গোল্ডেন সিটিজেন) কার্ডধারী প্রতিবন্ধী শিশু রয়েছে। উল্লেখযোগ্যভাবে
SAM (Severe Acute Malnutrition) বা মারাত্মক অপুষ্টিতে ভোগা শিশু রয়েছে,চরম দারিদ্রসীমার নিচে বসবাসকারী পরিবার
যাদের বসতঘর বন্যায় মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে (যেমন বাঁশ, মাটি বা তারপল দিয়ে তৈরি ঘর), নারী প্রধান পরিবার পূর্বে যারা কোনো ধরনের সহায়তা পায়নি

এই সহায়তা কার্যক্রমে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং ইউনিসেফের সংশ্লিষ্ট প্রতিনিধিরা। বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। এই উদ্যোগ তারই একটি অংশ।

পড়ুন: ফেনীতে শিয়ালের মাংস বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড ও জরিমানা

দেখুন: ১ হাজার টাকায় ফেনী ঘুরোঘুরি

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন