২৩/০২/২০২৬, ১৯:০৫ অপরাহ্ণ
28.3 C
Dhaka
২৩/০২/২০২৬, ১৯:০৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ফেব্রুয়ারি মাসের এমপিও বিল মঙ্গলবারের মধ্যে জমা দেওয়ার নির্দেশ

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরাধীন শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের এমপিও অর্থ ইএফটির মাধ্যমে পাঠাতে মঙ্গলবারের (২৪ ফেব্রুয়ারি) মধ্যে বিল সাবমিট করার নির্দেশ দেওয়া হয়েছে। 

বিজ্ঞাপন

সোমবার (২৩ ফেব্রুয়ারি) জারি করা এক বিজ্ঞপ্তিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক বি. এম. আব্দুল হান্নান এ নির্দেশনা দিয়েছেন।

এতে বলা হয়, ১ জানুয়ারি ২০২৫ থেকে এমপিওর অর্থ ইএফটির মাধ্যমে প্রদান করা হচ্ছে এবং জুলাই ২০২৫ মাস পর্যন্ত সরাসরি শিক্ষক-কর্মচারীদের নিজ নিজ ব্যাংক হিসাব নম্বরে অর্থ পাঠানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগস্ট ২০২৫ থেকে এমপিও অর্থ ইএফটির মাধ্যমে পাঠানোর ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানদের মাধ্যমে অনলাইনে বিল সাবমিটের ব্যবস্থা যুক্ত করা হয়েছে। প্রতিষ্ঠান প্রধানরা এমপিও সংক্রান্ত কাজে ব্যবহৃত নিজস্ব আইডি ও পাসওয়ার্ড দিয়ে ইএমআইএস সিস্টেমের মডিউলে লগইন করে বিল সাবমিট করবেন। প্রত্যেক শিক্ষক-কর্মচারীর জন্য আলাদাভাবে বিধি মোতাবেক প্রাপ্য এমপিও নির্ধারণ করে বিল দাখিল করতে হবে।

প্রতিষ্ঠান প্রধানের দাখিল করা তথ্যের ভিত্তিতেই শিক্ষক-কর্মচারীদের ব্যাংক হিসাবে এমপিওর অর্থ পাঠানো হবে। ভুল তথ্যের কারণে কোনো শিক্ষক-কর্মচারীর এমপিও অর্থ প্রেরিত না হলে বা অতিরিক্ত অর্থ প্রেরিত হলে তার দায়ভার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানের ওপর বর্তাবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এছাড়া, এমপিও তালিকাভুক্ত কোনো শিক্ষক-কর্মচারী মৃত্যুবরণ বা পদত্যাগ করলে সংশ্লিষ্ট মাসে তার প্রাপ্যতা নির্ধারণ করে বিল সাবমিট করতে হবে। সাময়িক বরখাস্ত, অনুমোদনহীন অনুপস্থিতি বা অন্য কোনো কারণে আংশিক বা সম্পূর্ণ বেতন কর্তন বা বন্ধের প্রয়োজন হলে তা বিল সাবমিট অপশনে উল্লেখ করার নির্দেশ দেওয়া হয়েছে।

অধিদপ্তর জানায়, কেবল আইবাস যাচাইয়ের মাধ্যমে ভ্যালিড জনবলের তথ্য বিল সাবমিট অপশনে যুক্ত হয়েছে। যাদের তথ্য এখনও ভুল রয়েছে, তাদের সঠিক তথ্য যাচাই সাপেক্ষে পরবর্তী সময়ে বিল সাবমিট অপশনে অন্তর্ভুক্ত করা হবে।

পড়ুন:বিয়ের ভেন্যুতে পৌঁছালেন রাশমিকা, অনুষ্ঠান কবে?

দেখুন:ভালোবাসার টানে আমেরিকা থেকে বাংলাদেশে মার্কিন তরুনী সামান্থা |

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন