২৫ ফেব্রুয়ারিকে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ হিসেবে ঘোষণা করেছে সরকার। দিবসটিকে ‘গ’ শ্রেণীতে অন্তর্ভুক্ত করা হবে।
আজ রবিবার (২৩ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ দিবস ঘোষণা করা হয়।

উপসচিব তানিয়া আফরোজ স্বাক্ষর করে এ প্রজ্ঞাপনে।
এ প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সরকার প্রতিবছর ২৫ ফেব্রুয়ারি ‘জাতীয় শহীদ সেনা দিবস’ হিসেবে ঘোষণা করেছে এবং তবে সরকারি ছুটি ব্যতীত জাতীয় দিবস হিসেবে পালনের জন্য ‘গ’ শ্রেণীভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্তকরণের সিদ্ধান্ত গ্রহণ করেছে।
এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি পিলখানা হত্যাকাণ্ডে ৫৭ জন সেনা কর্মকর্তা সহ ৭৪ জন নিহত হয়েছিলেন। এই শোকাবহ ও হৃদয়বিদারক দিনটি স্মরণীয় রাখতে এবং সেনা সদস্যদের আত্মত্যাগের স্বীকৃতি দেওয়ার জন্য দিবসটি ঘোষণা করা হয়েছে।
এনএ/


