২৮/০২/২০২৬, ১২:০০ অপরাহ্ণ
30.6 C
Dhaka
২৮/০২/২০২৬, ১২:০০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে গনতন্ত্রের পরিবেশ বিলিন হবে- খোকন তালুকদার

কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সহগনশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার বলেন, ফেব্রুয়ারিতে যথাসময় নির্বাচন না হলে গনতন্ত্রের পরিবেশ বিলিন হয়ে যাবে। তখন শান্তিপুর্ন পরিবেশ  আর থাকবে না। দেশে বিশ্ঙ্খলা সৃষ্টি হবে। বিএনপি ও ছাত্র জনতার আন্দোলন বিফলে যাবে। আমরা চাই নির্বাচন নিয়ে কোন প্রকার কালক্ষেপনের চেষ্টা না করে সঠিক সময় নির্বাচন দিন। তাহলে দেশের জনগনের মন রক্ষা হবে। শনিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় মাদারীপুরের কালকিনি পৌরসভার ৮নং ওয়ার্ড বিএনপি আয়োজিত  ৫ নং দক্ষিণ জনারদন্দী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি আরো বলেন, আপনাদের ভোটে বিএনপি ক্ষমতায় আসলে তারেক রহমান এদেশের গরীব দুঃখী ও  মেহমনি মানুষের সাথে থাকবেন এবং আপনাদের সুখে দুঃখে সব সময় পাশে থাকবেন। আমরা বিগত ১৭ বছর আপনাদের পাশে ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতেও থাকবো। আমরা চাই বিগত ১৭ বছর যারা ভোট দিতে পারে নাই তারা বিএনপিকে ভোট দিয়ে এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আনবেন ইনশাআল্লাহ। এসময় ৮ নং ওয়ার্ড বিএনপি নেতা মোশাররফ হোসেন হাওলাদারের সভাপতিত্বে ও আব্দুল লতিফ হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা  মোঃ ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মোঃ মাহাবুব হোসেন মুন্সি, কালকিনি পৌরসভা  বিএনপির সাবেক সাধারণ  সম্পাদক  মোঃ কামাল হোসেন বেপারী, জসিমউদদীন ও সাংগঠনিক সম্পাদক মোঃ মোশারফ হোসেন সরদার প্রমুখ।

বিজ্ঞাপন

পড়ুন: তারেক রহমানের উপহার পেলেন নেত্রকোনার শারীরিক প্রতিবন্ধী শিশু রিফাত

দেখুন: অন্তর্বর্তী সরকারের উদ্যোগে বড় বিপর্যয় এড়িয়েছে অর্থনীতি: সিপিডি |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন