বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্বাচন কমিশনার মোঃ আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ডিসেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণা করা হবে। এ লক্ষ্যে ইতিমধ্যে নির্বাচন কমিশনের সকল ধরনের প্রস্তুতি প্রায় সম্পন্ন।
শুক্রবার দুপুর আড়াইটায় পটুয়াখালী সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, ভোট গ্রহনের প্রস্তুতি হিসেবে আমরা সারা দেশে যারা ভোট গ্রহণ করবেন পুলিং অফিসার, প্রিজাইডিং অফিসার, রির্টার্নিং অফিসারদের সাথে মতবিনিময় করে আসছি। এরই ধারাবাহিকতায় আগামীকাল পটুয়াখালীর কুয়াকাটায় একটি মতবিনিময় অনুষ্ঠিত হবে। এ মতবিনিময় দেশে ব্যপক সারা ফেলেছে। কারণ ইতিপূর্বে যারা পুলিং অফিসার ও প্রিজাইডিং অফিসার হিসেবে ভোট গ্রহণ করেছেন তাদের মধ্যে কিছুটা সংশয়, উদ্বেগ কাজ করছে এটা কাটিয়ে উঠতেই এ মতবিনিময় সভা করা হচ্ছে। আমরা আশাবাদী সকল সংশয় কাটিয়ে উঠতে সক্ষম হবো।
গনভোটের বিষয়ে তিনি বলেন, গণভোট নির্বাচনের আগে হবে না কবে হবে এবিষয়টি সরকারের এখন পর্যন্ত নির্বাচন কমিশনের নজরে আসে নাই এবং সরকার কিভাবে প্রস্তুতি নিচ্ছে সে বিষয়টি আমাদের কাছে পৌছায়নি, সিদ্ধান্ত হলে আপনারা জানতে পারবেন।
এসময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ, বরিশাল অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম, জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ওয়াহিদুজ্জামান মুন্সি, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ তারেক হাওলাদার, অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ উল আলমসহ নির্বাচন কমিশনারের সাথে আগত কর্মকর্তাবৃন্দ।
পড়ুন : নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্তির অপচেষ্টার প্রতিবাদে পটুয়াখালীতে নার্সদের মানববন্ধন


