কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি চলে আসায় ফের খুলে দেওয়া হয়েছে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ১৬টি জলকপাট।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে বাঁধের জলকপাট দিয়ে ৬ ইঞ্চি করে পানি ছেড়ে দেওয়া হচ্ছে। এ তথ্য নিশ্চিত করেছেন কাপ্তাই জল বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান। এতে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি কাপ্তাই হ্রদ থেকে কর্ণফুলী নদীতে নিষ্কাশন হচ্ছে।
এদিকে বিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিট চালু থাকায় কাপ্তাই হ্রদ থেকে কর্ণফুলী নদীতে প্রতি সেকেন্ডে ৩২ হাজার কিউসেক পানি নিষ্কাশন হচ্ছে। বর্তমানে কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিট থেকে ২২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।
পড়ুন: কাপ্তাই হ্রদের মাছ : প্রথম মাসে মৎস্য উন্নয়ন করপোরেশনের ৪ কোটি টাকা রাজস্ব আদায়
এস/


