বিজ্ঞাপন

ফের চাকরি হারাচ্ছেন মাইক্রোসফটের ৯ হাজার কর্মী

একসময় কর্মসংস্থানের এক অপার সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছিল তথ্য-প্রযুক্তি খাত। কোভিড-১৯ মহামারীর পর থেকে বিশ্বের বহু বিখ্যাত প্রযুক্তি সংস্থা কর্মী ছাঁটাইয়ের পথ বেছে নিয়েছে। এই তালিকায় অন্যতম প্রধান নাম মাইক্রোসফট, যারা আকস্মিকভাবে বিপুল সংখ্যক কর্মীকে ছাঁটাই করে চলেছেন। এর আগে চলতি বছরে ৬ হাজার কর্মী ছাঁটাই করেছে প্রতিষ্ঠানটি। এবারে আরও কয়েক হাজার কর্মী চাকরি হারাতে যাচ্ছেন।

বড় পরিসরে কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে প্রতিষ্ঠানটি। কোম্পানিটির মোট কর্মীর প্রায় চার শতাংশ, অর্থাৎ প্রায় ৯ হাজার ১০০ জন কর্মী চাকরি হারাতে পারেন বলে জানা গেছে। ২০২৩ সালের পর এটিই হবে সংস্থাটির সবচেয়ে বড় ছাঁটাই। তবে এখনো ছাঁটাই নিয়ে মাইক্রোসফটের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

এবারে চাকরি হারাতে যাওয়া কর্মীদের বড় অংশই মাইক্রোসফটের বিক্রয় বিভাগের (সেলস টিমের) অংশ। অর্থাৎ, বিক্রয় বিভাগের কর্মীদের ওপর দিয়েই ছাঁটাইয়ের ঝড়টা এবার বেশি যাবে বলে জানা গেছে।

বর্তমানে বিশ্বজুড়ে মাইক্রোসফটের কর্মীর সংখ্যা প্রায় ২ লাখ ২৪ হাজার। এর আগে ২০২২ সালে দুইবার ও ২০২৩ সালে একবার ছাঁটাই করা হয়।

বিজ্ঞাপন

পড়ুন: প্রযুক্তি জগতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন ওপেনএআই’র

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন