বিজ্ঞাপন

ফের চালু হচ্ছে ঢাকা-সিলেট-ম্যানচেস্টার রুটে বিমানের ফ্লাইট

ঢাকা-সিলেট-ম্যানচেস্টার রুটে বিমানের ফ্লাইট ফের চালু হচ্ছে। যাত্রী চাহিদা এবং প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের প্রত্যাশা বিবেচনায় নিয়ে সরকারের উচ্চপর্যায়ের নির্দেশনায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম (রিতা) এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সদয় নির্দেশনা ও সরকারের ইতিবাচক উদ্যোগের প্রেক্ষিতে এই আন্তর্জাতিক রুটটি পুনরায় সচলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১ জুলাই ২০২৬ তারিখ থেকে অর্থাৎ চলতি বছরের হজ কার্যক্রম সমাপ্তির পরপরই এই রুটে নিয়মিত ফ্লাইট চলাচল শুরু হবে।

প্রাথমিকভাবে ঢাকা-সিলেট-ম্যানচেস্টার রুটে সপ্তাহে দুটি করে ফ্লাইট পরিচালনা করা হবে। ফ্লাইটগুলো প্রতি সপ্তাহের শনিবার ও মঙ্গলবার ঢাকা থেকে সিলেট হয়ে ম্যানচেস্টারের উদ্দেশে যাত্রা করবে।

ঢাকা থেকে স্থানীয় সময় সকাল ১০টা ৫৫ মিনিটে ছেড়ে ফ্লাইটটি সিলেট পৌঁছাবে এবং সেখান থেকে দুপুর ১২টা ৫০ মিনিটে ম্যানচেস্টারের উদ্দেশে রওনা হবে। এটি ম্যানচেস্টারে পৌঁছাবে স্থানীয় সময় রাত ১০টা ৫৫ মিনিটে। ফিরতি পথে ম্যানচেস্টার থেকে স্থানীয় সময় রাত ৯টায় ছেড়ে ফ্লাইটটি পরদিন দুপুর ১১টা ৫০ মিনিটে সিলেটে এবং ১টা ৩০ মিনিটে ঢাকায় অবতরণ করবে।

বিজ্ঞাপন

পড়ুন : আগামী হজে বিমানভাড়া কমপক্ষে ২০ হাজার টাকা কমবে : প্রতিমন্ত্রী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন