বিজ্ঞাপন

‘ফেস অফ বিকাশ’ হলেন পড়শী

ঈদের কাজ নিয়ে গত কিছুদিন দারুণ ব্যস্ত সময় পার করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী সাবরিনা পড়শী। এরমধ্যে ক্যারিয়ারে দ্বিতীয় বারের মতো শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত হয়েছেন তিনি।

বিজ্ঞাপন

এক বছরের জন্য বিকাশের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন এ গায়িকা। এ সময় ‘ফেস অফ বিকাশ’ হিসেবে ওভিসি, টিভিসিতে অংশ নেবেন তিনি। পাশাপাশি বিভিন্ন ক্যাম্পেইনের মাধ্যমে বিকাশকে রিপ্রেজেন্ট করবেন পড়শী।

তারই ধারাবাহিকতায় ঈদে ‘ঈদের চান আকাশে, সালামি দিন বিকাশে’ এই ক্যাম্পেইনে অংশ নিয়েছেন এ সংগীত তারকা। এর মাধ্যমেই বিকাশের সঙ্গে যাত্রা শুরু হলো তার। আগামী এক বছর এভাবেই বিকাশের ওভিসি, টিভিসি ও নানা কনটেন্টে পাওয়ায যাবে পড়শীকে। এ তারকা বলেন, খুবই এক্সাইটেড আমি বিষয়টি নিয়ে। বিকাশের সঙ্গে নতুন যাত্রা শুরু হলো। তাদের বিভিন্ন কাজে যুক্ত হচ্ছি। ঈদের টিভিসি দিয়ে কাজ শুরু করলাম বিকাশের সঙ্গে। খুব ভালো অভিজ্ঞতা হয়েছে। আশা করছি আগামী এক বছরের সফরটা খুব ভালো যাবে বিকাশের সঙ্গে। এদিকে এর বাইরে পড়শী ঈদের তিনটি নাটকের গানে কন্ঠ দিয়েছেন। পাশাপাশি অভিনয়ও করেছেন ‘মন প্রিয়া’ নামের একটি নাটকে। মহিদুল মহিম পরিচালিত এ নাটকে তিনি জুটি বেঁধেছেন ফারহান আহমেদ জোভানের সঙ্গে।

পড়ুন- নীলসাগর এক্সপ্রেস বগুড়ায় লাইনচ্যুত, ৫০ যাত্রী আহত

দেখুন- খুলনায় খাল খনন উদ্বোধন শেষে যা বললেন হুইপ বকুল

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন