বিজ্ঞাপন

ফোনে জেলেনস্কিকে ট্রাম্প বললেন, আলোচনা ‘বেশ ভাল’ হয়েছে

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপ শেষের পরদিনই ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনালাপ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের প্রায় এক ঘণ্টা কথা হয়েছে। পুতিনের সঙ্গে ট্রাম্পের কী বিষয় নিয়ে কথা হয়েছিল, তা নিয়েই মূলত দুই নেতার মধ্যে আলাপ হয়েছে।

জেলেনস্কির সঙ্গে আলোচনার পর ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশালে লিখেছেন, ‘বেশ ভাল’ কথা হয়েছে।

১৯ দিন আগে হোয়াইট হাউজে ট্রাম্প এবং জেলেনস্কির মধ্যে সেই বাদানুবাদের বৈঠকের পর এটিই দুই নেতার মধ্যে প্রথম ফোনালাপ।

জেলেনস্কি আগেই জানিয়েছিলেন, ইউক্রেইনে যুদ্ধবিরতি বাস্তবায়ন নিয়ে ট্রাম্পের পরিকল্পনা কি সে বিষয়ে বিস্তারিত জানতে চান তিনি।

ট্রাম্প বৃহত্তর একটি শান্তি চুক্তির আওতায় রাশিয়া এবং ইউক্রেইনের মধ্যে লড়াই থামানোর জন্য তাগাদা দিচ্ছেন। যা কয়েকদিনের মধ্যেই হতে পারে বলে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন।

জেলেনস্কির সঙ্গে ফোনালাপের আগে ট্রাম্প মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ফোনে কথা বলেন এবং তাকে ৩০ দিনের জন্য সীমিত পরিসরে যুদ্ধবিরতি করতে রাজি করান।

পুতিন এই ৩০ দিনের জন্য ইউক্রেইনের জ্বালানি স্থাপনা এবং অবকাঠামোয় হামলা বন্ধে সম্মত হন। কিন্তু এরপরই ইউক্রেইন রাশিয়ার বিরুদ্ধে এই প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ করেছে। আবার ইউক্রেইনের বিরুদ্ধেও পাল্টা অভিযোগ করেছে রাশিয়া।

রাশিয়া বলছে, ইউক্রেইন তাদের তেল ডিপোতে হামলা করেছে। আর ইউক্রেইন বলছে, রাশিয়া তাদের জ্বালানি স্থাপনা এবং হাসপাতালে হামলা চালিয়েছে।

এমন পরিস্থিতিতেই যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির ফোনালাপ হল। যুক্তরাষ্ট্রের ‘দ্য হিল’ সংবাদমাধ্যম জানিয়েছে ইউক্রেইন ও রাশিয়া দুইপক্ষের মধ্যে আস্থা গড়ে তুলতে বুধবার বন্দি বিনিময় করতে পারে।

বিজ্ঞাপন

পড়ুন : ট্রাম্পের আদেশে তিন গণমাধ্যমের ভবিষ্যৎ অনিশ্চিত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন