বিজ্ঞাপন

ফ্যামিলি কার্ডের কথা বলে গৃহিণীর বাড়ি থেকে চেক বই চুরির অভিযোগ

নরসিংদী সদর উপজেলার কাঠালিয়া ইউনিয়নে ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে এক গৃহিণীর বাড়ি থেকে ব্যাংকের চেক বই চুরি করার অভিযোগ উঠেছে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইব্রাহীমের বিরুদ্ধে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

বিজ্ঞাপন

অভিযুক্ত ইব্রাহীম কাঠালিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুর গাফ্ফারের ছেলে এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এবং তার বিরুদ্ধে এলাকায় নানা অভিযোগ রয়েছে।

অভিযোগকারী গৃহিণী নাসিমা আক্তার জানান, ইব্রাহীমদের বাড়ির পাশেই তাদের বাড়ি। দারিদ্র্যের কারণে ফ্যামিলি কার্ড পাওয়ার আশায় তিনি ইব্রাহীমের কথায় রাজি হন। প্রথমে কার্ড করে দেওয়ার কথা বলে তার মূল জাতীয় পরিচয়পত্র নেন। পরে জন্মনিবন্ধন সনদ চেয়ে না থাকায় নতুন করে করে দেওয়ার জন্য নগদ টাকা দাবি করেন।

তিনি আরও বলেন, “ফ্যামিলি কার্ডের কাগজপত্র নেওয়ার কথা বলে একদিন ইব্রাহীম আমার বাড়িতে এসে ব্যাংকের চেক বই চুরি করে নিয়ে যায়। বিষয়টি আমার মেয়ে দেখে ফেলায় পরে চেক বইটি উদ্ধার করা হয়। তখন তিনি বলেন ভুল করে নিয়ে গেছেন। তবে চেক বই ফেরত দিলেও এর ভেতর থেকে চার-পাঁচটি পাতা রেখে দিয়েছেন।”

এ বিষয়ে কাঠালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইহসাক মিয়া বলেন, তিনিও বিষয়টি শুনেছেন। ফ্যামিলি কার্ডের কথা বলে টাকা ও কাগজপত্র নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বিষয়টি স্বেচ্ছাসেবক দলের জেলা কমিটির সভাপতিকে জানানো হয়েছে।

নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমেদ বলেন, বিষয়টি তার নজরে এসেছে। অভিযোগের সত্যতা যাচাই করে সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হবে।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত ইব্রাহীমের বিরুদ্ধে বিভিন্ন সময় প্রতারণাসহ নানা অভিযোগে সংবাদ প্রকাশিত হয়েছে।

পড়ুন- ভারত মহাসাগরে নৌবাহিনীর জাহাজে হামলার প্রতিশোধ নেবে ইরান

দেখুন- ৩০ মিনিটেই মধ্যপ্রাচ্য ধ্বং/সে/র হুঁ/শি/য়ারি ইরানের?

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন