বিজ্ঞাপন

ফ্রান্সে প্যারিস হামলার এক দশক পূর্ণ

১৩ নভেম্বর ফ্রান্সে প্যারিস হামলার এক দশক পূর্ন হবে। আগামী সপ্তাহে হামলার ১০ বছর পূর্তি উপলক্ষে একাধিক স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত হবে, যেখানে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন

৭-১৬ নভেম্বর পর্যন্ত চলবে এ স্মরণসভা।

ফ্রান্সের তৎকালীন প্রেসিডেন্ট ফ্রান্সকয়েস হল্যান্ড এএফপিকে বলেছেন ,”এই বছরগুলিতে ফ্রান্স ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়ে সবকিছু কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে,”

এ হামলার মূল লক্ষ ছিলো ফ্রান্সের জনগণ ও তাদের জীবনধারাকে ভয় দেখানো, এবং সিরিয়ায় ফ্রান্সের সামরিক অভিযানের প্রতিশোধ নেওয়া।
হামলাকারী দলের ১০ জনের ৯ জনই আত্মঘাতী হামলায় মারা যান। একমাত্র জীবিত আটককৃত হামলাকারী সালাহ আবেদেসালেম (৩৬) ফ্রান্সের জেলে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন।

২০১৫ সালের নভেম্বরে প্যারিসে সন্ত্রাসী হামলা হয় এবং সম্প্রতি এই হামলার এক দশক পূর্ণ হয়েছে। ১৩ নভেম্বর ২০১৫ সন্ধ্যায়, ফ্রান্সের রাজধানী প্যারিস এবং সাঁ-দ্যনি শহরে ধারাবাহিক সন্ত্রাসী হামলা হয়, যার মধ্যে ছিল গণহত্যা, আত্মঘাতী বোমা হামলা, এবং জিম্মি করা। এই হামলার জন্য ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠী দায় স্বীকার করে।
এই ঘটনায় মৃতের সংখ্যা ছিলো ১৩০ ও ৩৫০ জনের অধিক আহত হয়।
সেদিন রাতের ধারাবাহিক হামলাগুলো একযোগে প্যারিসের বিভিন্ন স্থানে সংঘটিত হয়েছিল—বিশেষ করে বাতাক্লাঁ কনসার্ট হল, স্টাড দে ফ্রঁস ফুটবল স্টেডিয়াম, এবং কয়েকটি ক্যাফে ও রেস্তোরাঁয়।

দেখুন-আরব বিশ্ব অ/স্ত্র ধরবে?

পড়ুন- প্রথম সফরে পুয়ের্তো রিকোতে জুমার নামাজ আদায় মামদানির

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন