বিজ্ঞাপন

বক্স অফিসে রীতিমতো তান্ডব চালাচ্ছে ‘ধুরন্ধর টু’

মুক্তির শুরুতেই বক্স অফিসে রীতিমতো তান্ডব চালাচ্ছে আদিত্য ধরের নতুন সিনেমা ‘ধুরন্ধর দ্য রিভেঞ্জ’ (ধুরন্ধর ২)। বুধবার বিশেষ প্রিভিউ এবং বৃহস্পতিবার প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়াচ্ছে ছবিটি।

প্রাথমিক পরিসংখ্যান বলছে, কর্মদিবস হওয়া সত্ত্বেও বক্স অফিসে আয়ের গতি কোনোভাবেই কমছে না। গত ১৮ মার্চ বুধবার রাতে আয়োজিত হয় ছবিটির বিশেষ পেইড প্রিভিউ। সেই এক সন্ধ্যাতেই সিনেমাটি সংগ্রহ করে ৪৩ কোটি টাকা।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বিশ্বব্যাপী মুক্তির পর বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত ছবিটির ঝুলিতে যোগ হয়েছে আরও ১৭.০৭ কোটি টাকা। সব মিলিয়ে মাত্র দুই দিন শেষ হওয়ার আগেই ছবিটির মোট সংগ্রহ দাঁড়িয়েছে ৬২.০৭ কোটি টাকা।

মুক্তির আগে থেকেই ছবিটি নিয়ে উন্মাদনা ছিল তুঙ্গে। ১৯ মার্চ পর্যন্ত ছবিটির প্রায় ৯ লাখ ৫০ হাজারের বেশি টিকিট অগ্রিম বিক্রি হয়েছে, যেখান থেকে আয় এসেছে ৪০.৩০ কোটি টাকা। ভারতীয় বক্স অফিস বিশ্লেষকদের মতে, বিকেল ৩টা পর্যন্ত কেবল ভারতীয় বাজার থেকেই ছবিটি ৩৬ কোটি টাকা (প্রায় ১.৫ বিলিয়ন ডলার) ঘরে তুলেছে।

বুধবার রাতে মুম্বাইতে আয়োজিত বিশেষ প্রদর্শনীতে অংশ নিয়েছিলেন নামী সব তারকারা। ছবি দেখে বের হয়ে তারা প্রশংসায় ভাসিয়েছেন আদিত্য ধরকে। প্রখ্যাত কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবরা নির্মাতার কাজের প্রতি নিষ্ঠা দেখে মুগ্ধতা প্রকাশ করেছেন।

তিনি জানান, মুক্তির মাত্র কয়েক ঘণ্টা আগে বুধবার রাত আড়াইটা পর্যন্ত আদিত্য শেষ মুহূর্তের ঘষামাজা নিয়ে ব্যস্ত ছিলেন। মুকেশ সামাজিক মাধ্যমে লেখেন, “এই ধরণের নিষ্ঠা বিরল এবং অনুপ্রেরণাদায়ক।”

বিজ্ঞাপন

পড়ুন : অশ্লীলতার অভিযোগ, নোরা-সঞ্জয়ের গান সব প্ল্যাটফর্ম থেকে সরানোর নির্দেশ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন