০২/০৩/২০২৬, ৪:০৫ পূর্বাহ্ণ
22.9 C
Dhaka
০২/০৩/২০২৬, ৪:০৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

বগুড়ায় ডিজিটাল স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন তারেক রহমান

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান বিন হাদী গণতন্ত্রের পক্ষে ছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিজ্ঞাপন


রবিবার বগুড়ায় জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে ডিজিটাল স্মৃতিস্তম্ভ উদ্বোধনকালে তিনি বলেন, শহীদ হাদী গণতন্ত্রের পথেই ছিলেন, তিনি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন। শহীদ ওসমান হাদী, জুলাই শহীদ এবং একাত্তরের মুক্তিযোদ্ধাদের প্রতি যদি সম্মান রাখতে হয়, তাহলে আমাদের ঐক্যবদ্ধভাবে দেশে শান্তি প্রতিষ্ঠায় এবং দেশকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করতে হবে।


তারেক রহমান বিএনপিসহ যেসব দল গণতন্ত্রে বিশ্বাস করে, তাদের সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আরও বলেন, সামনের দিনগুলো আমাদের জন্য খুব ভালো নয়। দেশের অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়েছে। দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অরাজকতা শুরু হয়েছে বা কেউ কেউ তা করার চেষ্টা করছে। এ বিষয়ে সকলকে সজাগ থাকতে হবে।


শহরের শহীদ টিটু মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তৃতা করেন কেন্দ্রীয় বিএনপির তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক একেএম ওয়াহিদুজ্জামান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা একেএম মাহবুবুর রহমান, হেলালুজ্জামান তালুকদার লালু, সাবেক সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম, গোলাম মোহাম্মদ সিরাজ, মোশারফ হোসেন, সাইফুল ইসলাম ও আলী আজগর হেনা।


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনে দেশকে গড়ে তোলার জন্য সকলকে নিজ নিজ অবস্থান থেকে কঠোর পরিশ্রম করার আহ্বান জানিয়ে বলেন, দেশের লক্ষ লক্ষ মানুষ বেকার হয়ে যাচ্ছে। তাদের কর্মসংস্থানের উপায় বের করতে হবে। কৃষকরা নাজেহাল অবস্থায় আছে। তারা তাদের ফসলের ন্যায্য মূল্য পায় না। বাজার ব্যবস্থায় দুষ্টু চক্র ঢুকে পড়েছে, তাদের থেকে বের হতে হবে, যাতে মানুষ সহজেই ন্যায্য মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সংগ্রহ করতে পারে। এগুলো নিশ্চিত করতে হলে অনেক কাজ করতে হবে।
প্রায় ২০ মিনিটের বক্তৃতায় তারেক রহমান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৫ সালের পর দেশকে ধ্বংসের কিনারা থেকে উদ্ধার করেছিলেন। একইভাবে বিএনপি চেয়ারপারসনও স্বৈরাচারের কবলে পড়া দেশকে উদ্ধার করে উন্নয়নের দিকে নিয়ে এসেছিলেন। এই দুই নেতার সৈনিকদের সামনে আবার সুযোগ এসেছে—দেশটিকে ধ্বংসের কিনারা থেকে গড়ে তুলতে হবে।

পড়ুন- ঝিনাইদহের কোটচাঁদপুরে জয়দিয়া বাওড়ের অবৈধ বন্দোবস্ত বাতিলের দাবিতে মৎস্যজীবীদের মানববন্ধন

দেখুন- নির্বাচন কমিশনে তিন বাহিনীর প্রধান

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন