বগুড়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক বিশেষ অভিযানে কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
অভিযানে তাদের হেফাজতে থাকা ০১ টি ছোরা, ০৬ টি বার্মিজ চাকু এবং ০১ টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
২৭ জুন রাত প্রায় ৩টা ৩০ মিনিটে বগুড়া জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে ডিবির একটি টিম সদর থানাধীন দত্তবাড়ি এলাকার শতাব্দী ফিলিং স্টেশনের সামনে অভিযান পরিচালনা করে।
অভিযানে কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে ০২ টি ধারালো বার্মিজ চাকু ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
পরবর্তীতে গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যমতে, ভোর ৫টা ৩০ মিনিটের দিকে তাদের এক সহযোগীর তিনতলা বিশিষ্ট বাড়ির শয়নকক্ষ থেকে অতিরিক্ত ০৪ টি বার্মিজ চাকু ও ০১ টি ছোরা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত কিশোররা দীর্ঘদিন ধরে এলাকায় একটি গ্যাং গঠন করে চুরি, ছিনতাইসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তারা স্থানীয় জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পড়ুন : বগুড়ায় আদালত চত্বরে আলোচিত শীর্ষ সন্ত্রাসী মতিনের ওপর হামলা ও পঁচা ডিম নিক্ষেপ


