24.5 C
Dhaka
০২/০৩/২০২৬, ২২:৪৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

বগুড়া-৬ উপনির্বাচন : মনোনয়ন জমা দিতে গিয়ে বিএনপির দুই শীর্ষ নেতার হাতাহাতি

বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থীর মনোনয়নপত্র জমা দিতে গিয়ে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের ভেতরে বিএনপির দুই শীর্ষ নেতার মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটেছে। সোমবার (২ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে। এতে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে মুহূর্তেই উত্তেজনা ও অস্বস্তি ছড়িয়ে পড়ে।

দলীয় সূত্রে জানা যায়, উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার মনোনয়নপত্র জমা দিতে বিপুলসংখ্যক নেতা-কর্মী নিয়ে নির্বাচন অফিসে যান দলীয় নেতারা। এ সময় জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা এবং যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিন নাহিনের মধ্যে একটি বিষয়কে কেন্দ্র করে কথা-কাটাকাটি শুরু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে বাকবিতণ্ডা হলেও একপর্যায়ে তা ধাক্কাধাক্কি ও হাতাহাতিতে রূপ নেয়। নির্বাচন অফিসের ভেতরেই এমন পরিস্থিতির সৃষ্টি হলে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে চরম অস্বস্তি দেখা দেয়। পরে জ্যেষ্ঠ নেতারা দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

যোগাযোগ করা হলে আলী আজগর তালুকদার হেনা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “রেজাউল করিম বাদশা ভাইয়ের মনোনয়ন জমা দেওয়ার সময় একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। বিষয়টি জেলা বিএনপি দেখবে এবং প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”

অন্যদিকে শেখ তাহা উদ্দিন নাহিন বলেন, “সামান্য দাঁড়ানো নিয়ে তিনি আমার গায়ে হাত তুলেছেন। তবে আমার কোনো অভিযোগ নেই। তিনি সিনিয়র নেতা।”

প্রসঙ্গত, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান আসনটি ছেড়ে দেওয়ায় বগুড়া-৬ আসনটি শূন্য হয়। আগামী ৯ এপ্রিল এ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : রমজানে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত: অসহায় মানুষের পাশে আব্দুস সাত্তার ফাউন্ডেশন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন