বিজ্ঞাপন

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচন: ৯ এপ্রিল দুই আসনে সাধারণ ছুটি

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট এলাকায় আগামী ৯ এপ্রিল সাধারণ ছুটি থাকবে। সম্প্রতি এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে বলা হয়, ‘অ্যালোকেশন অব বিজনেস অ্যামাং দ্য মিনিস্ট্রিজ অ্যান্ড ডিভিশনস (রুলস অব বিজনেস ১৯৯৬)’ অনুযায়ী এবং নির্বাচন কমিশনের চাহিদার ভিত্তিতে এই ছুটি ঘোষণা করা হয়েছে।

জাতীয় সংসদের ৪১ (বগুড়া-৬) ও ১৪৫ (শেরপুর-৩) শূন্য আসনে ভোটগ্রহণের দিন সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় এই ছুটি কার্যকর থাকবে। ভোটগ্রহণ সকাল থেকে বিকেল পর্যন্ত অনুষ্ঠিত হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে বিজয়ী হন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বগুড়া-৬ আসন ছেড়ে ঢাকা-১৭ আসনটি ধরে রাখেন, ফলে বগুড়া-৬ শূন্য ঘোষণা করা হয়।

অপরদিকে, শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মৃত্যুর কারণে ১২ ফেব্রুয়ারি ওই আসনে নির্বাচন স্থগিত করা হয়। এই দুই আসনে ভোটগ্রহণ আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে।

পড়ুন: করোনা ভ্যাকসিন ক্রয়ে ৪ হাজার ৩৯৪ কোটি টাকা ব্যয়: স্বাস্থ্যমন্ত্রী

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন