পাথরঘাটা থেকে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের গভীরে মাছ শিকারে গিয়ে ঝড়ে এফবি সাইফুল নামের একটি ট্রলার ১২ জেলেসহ ডুবির ঘটনা ঘটেছে। এঘটনায় এখন পর্যন্ত ১২ জেলে উদ্ধার হলেও ৩ জন নিখোঁজ রয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে বরগুনা জেলা মৎস্যজীবি ট্রলার মালিক সমিতির সভাপতি এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে সকাল ৮ টার দিকে উপজেলার চরদুয়ানী ইউনিয়নের খলিফারহাট এলাকার আলমগীর খলিফার মালিকানা ট্রলাটি ডুবে যায়। উদ্ধার জেলেদের উপকূলে নিয়ে আসার চেস্টা চলছে বলে জানা গেছে।
নিখোঁজ জেলেরা হলো, চরদুয়ানী ইউনিয়নের হোগলাপাশা আবাসনের কবির হিয়ালী (৪৫), সোহাগ (৩০) এবং কাঠালতলী ইউনিয়নের গোপাল চন্দ্র (৪০)।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী ট্রলার মালিকে বরাতা দিয়ে জানান, বঙ্গোপসাগরের গভীরে মাছ শিকারের জন্য জেলে ফেলে ঘুমিয়ে পরেন জেলেরা। এর কিছুক্ষনের মধ্যেই ঝড়ের চাপে ট্রলারটি ডুবে যায়। ওই সময় পাশ্ববর্তী একটি ট্রলারে কিছুক্ষন পরে ভাসমান অবস্থায় ৯ জেলেকে উদ্ধার করতে পারলেও ৩ জেলেকে খুজে পাননি। উদ্ধার জেলেদের পাথরজ্ঞাটায় নিয়ে আসার চেস্টা চলছে বলেও জানা গেছে।
পড়ুন: বরগুনায় ডেঙ্গু সচেতনতায় ‘আশা’র ফ্রি মেডিকেল ক্যাম্প ও উপকরণ বিতরণ
এস/


