১৮/০২/২০২৬, ১৪:৪৩ অপরাহ্ণ
32 C
Dhaka
১৮/০২/২০২৬, ১৪:৪৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

বঙ্গোপসাগরে লঘুচাপ: পায়রা সমুদ্র বন্দরে তিন নম্বর সংকেত

মৌসুমি বায়ু সক্রিয়তার কারণে ও বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হওয়ায় পটুয়াখালীর রাঙ্গাবালীতে টানা বৃষ্টি হচ্ছে। কখনো হালকা, কখনো মাঝারি, কখনো ভারী বৃষ্টিপাত হয়। ফলে নিচু এলাকাগুলো বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। এছাড়াও রাঙ্গাবালী থেকে ঢাকা যাওয়ার লঞ্চ ঘাটে নোঙর করে রয়েছে। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত দোতালা লঞ্চ ছাড়বে না বলে জানান লঞ্চ কতৃপক্ষ।

নদ-নদী ও সাগর উত্তাল রয়েছে। ফলে মাছ ধরার কিছু জেলে ট্রলার ইতোমধ্যে ঘাটে এসে অবস্থান নিয়েছে। তবে বেশিরভাগ জেলে ট্রলার আলীপুর-মহিপুর মৎস্য বন্দর এবং উপকূল তীরবর্তী নিরাপদে আশ্রয় নিয়েছে বলে জানান ট্রলার মালিকরা।

আবহাওয়া অফিস বলছে, সক্রিয় মৌসুমী বায়ুর কারণে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বজ্রমেঘ তৈরী হচ্ছে এবং বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরের ওপর দিয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিসহ দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

তাই পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন: ঝিনাইদহে লঘুচাপের প্রভাবে দিনভর গুড়ি গুড়ি বৃষ্টি

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন