০২/০৩/২০২৬, ৫:৪৩ পূর্বাহ্ণ
22.9 C
Dhaka
০২/০৩/২০২৬, ৫:৪৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

বজ্রপাতে নেত্রকোনায় মাদরাসা পড়ূয়া শিশুর মৃত্যু

নেত্রকোনার মদন উপজেলায় মাদরাসায় যাবার পথে বজ্রপাতে আরাফত (১০) নামে এক শিশু শিক্ষার্থী নিহত হবার খবর পাওয়া গেছে। নিহত আরাফাত মদনের তিয়শ্রী ইউনিয়নের আব্দুস ছালামের ছেলে।

বিজ্ঞাপন

সোমবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে নিহতের নিজ বাড়ি থেকে মাদরাসায় যাবার পথে বজ্রপাতে আরাফাতের মৃত্যু হয়।

এসময় আরাফাত ফজরের নামাজ আদায় শেষে পড়াশোনা করতে বাড়ির পাশে হাফেজিয়া মাদরাসায় যাচ্ছিলেন। মাদরাসার কাছে পৌঁছাতেই হঠাৎ বজ্রপেতের ঘটনা ঘটে এবং ঘটনাস্থলেই আরাফাতের মৃত্যু হয়।

তিয়শ্রী ইউনিয়নের সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) মোতাহার হোসেন মাদরাসার শিশু শিক্ষার্থীর মৃত্যু সত্যতা নিশ্চিত করেছেন।

এ বিষয়ে মদন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অলিদুজ্জামান বলেন, বজ্রপাতে আরাফাত নামে এক মাদরাসা শিক্ষার্থী মৃত্যুর খবর পেয়েছি। ক্ষতিগ্রস্থ পরিবারকে সরকারি নিয়ম অনুযায়ী আর্থিক সহযোগিতা করা হবে বলে জানান তিনি।

পড়ুন: কুমিল্লায় বজ্রপাতে স্কুল ছাত্রসহ ৪ জন নিহত

দেখুন:বজ্রপাতে মৃত্যু কেন বাড়ছে?

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন