বিজ্ঞাপন

বজ্রপাতের মতো হঠাৎ এসেছে হাম, কোনো প্রস্তুতি ছিল না: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, “বজ্রপাতের মতো হঠাৎ এসেছে হাম, আমাদের কোনো প্রস্তুতি ছিল না।” তিনি এই মন্তব্য করেছেন বৃহস্পতিবার (২ এপ্রিল) ঢাকা শিশু হাসপাতালে হামজনিত নিউমোনিয়া ও শ্বাসকষ্টের চিকিৎসায় বাবল সিপ্যাপ ব্যবহারের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনের সময়।

বিজ্ঞাপন

এর আগে গত বুধবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশব্যাপী হাম প্রতিরোধে জরুরি ভিত্তিতে টিকাদান কার্যক্রম শুরু করতে যাচ্ছে সরকার। আগামী রোববার থেকে মাঠপর্যায়ে এই কার্যক্রম শুরু হবে এবং ৬ মাস থেকে ১০ বছর বয়সী শিশুদের এর আওতায় আনা হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রীর নির্দেশে বাংলাদেশের ইতিহাসে স্বল্পতম সময়ের মধ্যে একটি ন্যাশনাল ইমারজেন্সি ভ্যাকসিন ক্যাম্পেইন চালু করা হচ্ছে। ইতিহাসে এত স্বল্প সময়ে এমন ক্যাম্পেইন আগে কখনও করা হয়নি।”

পড়ুন: শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় বাতিল চেয়ে চিঠি আদালত অবমাননাকর: চিফ প্রসিকিউটর

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন