বিজ্ঞাপন

‘বনলতা এক্সপ্রেস’ চলচ্চিত্র দেখতে গেলেন‌ প্রধানমন্ত্রী

মেয়ে জাইমা রহমানকে নিয়ে ঈদুল ফিতরে মুক্তি পাওয়া চলচ্চিত্র ‘বনলতা এক্সপ্রেস’ দেখতে রাজধানীর ধানমন্ডির সীমান্ত সম্ভার প্রেক্ষাগৃহে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিজ্ঞাপন

শুক্রবার (০৩ এপ্রিল) সন্ধ্যায় প্রধানমন্ত্রী গুলশানের বাসা থেকে ধানমন্ডি জিগাতলায় সীমান্ত সম্ভারে যান। সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে তিনি সেখানে পৌঁছান।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘সুস্থ ধারার চলচ্চিত্র ও সংস্কৃতিকে উৎসাহিত করতেই মূলত প্রধানমন্ত্রী ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাটি দেখতে সরাসরি হলে গিয়েছেন। আমাদের বিশ্বাস, এর মাধ্যমে আগামীতে সৃজনশীল নির্মাতা ও অভিনেতা-অভিনেত্রীরা আরও উৎসাহিত হবেন।’

উল্লেখ্য, এবারের ঈদের অন্যতম আলোচিত সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’। প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের লেখা ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে সিনেমাটি নির্মিত হয়েছে। এটি পরিচালনা করেছেন তানিম নূর।

পড়ুন : জাতীয় চলচ্চিত্র দিবস আজ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন