বিজ্ঞাপন

বনাঞ্চল সাবাড়, উখিয়ায় হাতেনাতে ২৬জন রোহিঙ্গা আটক

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের উখিয়া রেঞ্জের সংরক্ষিত বনাঞ্চলে গাছ কেটে পাচারের সময় ২৬ জন রোহিঙ্গাকে আটক করেছে বন বিভাগ। সোমবার (১৩ এপ্রিল) দোছড়ি, থাইংখালী ও উখিয়া সদর বিট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বিজ্ঞাপন

বন বিভাগ জানায়, দীর্ঘদিন ধরে একটি সিন্ডিকেট রোহিঙ্গাদের দিয়ে বনভূমি ধ্বংস করে আসছিল। অভিযানে এর সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে।
উখিয়া রেঞ্জ কর্মকর্তা(সহকারী বন সংরক্ষক) মো. শাহিনুর ইসলাম বলেন, বন রক্ষায় অভিযান অব্যাহত থাকবে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


অভিযানে বিট কর্মকর্তা আরাফাত মাহমুদ, ইমদাদুল হাসান রনি সহ স্টাফবৃন্দ উপস্থিত ছিলেন।

পড়ুন: বাংলাদেশিদের জন্য শিগগিরই চিকিৎসা ও বিজনেস ভিসা চালু করবে ভারত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন