বিজ্ঞাপন

বনানীতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

বকেয়া বেতনের দাবিতে রাজধানীর বনানীতে চেয়ারম্যান বাড়ি সড়ক অবরোধ করেছেন মাসুদ অ্যাপারেলসের পোশাক শ্রমিকরা। এতে মহাখালী থেকে বনানী পর্যন্ত যান চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে পুলিশ।

মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ১০টা নাগাদ মাসুদ অ্যাপারেলসের শ্রমিকরা সড়কে অবস্থান নেন।

জানা গেছে, মাসুদ অ্যাপারেলস গার্মেন্টসের কর্মীরা বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধের ফলে মহাখালী থেকে বনানী পর্যন্ত তীব্র যানজচের মধ্যে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে পুলিশ।

এদিকে, গুলশান ট্রাফিক বিভাগ থেকে ফেসবুক পোস্টে জানানো হয়েছে যে, বনানীর চেয়ারম্যান বাড়ি ইউটার্ন এরিয়ার মাসুদ অ্যাপারেলসের গার্মেন্টস কর্মীরা তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে চেয়ারম্যান বাড়ি ইউটার্ন পয়েন্টে মহাখালী-উত্তরামুখী রুটে সড়কে অবস্থান করে আউট গোয়িংয়ে যানবাহন চলাচল বন্ধ করেছেন।

তবে উত্তরা থেকে আসা যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলেও জানানো হয়।

মহাখালী/জাহাঙ্গীরগেট এরদিক থেকে উত্তরামুখী যানবাহন আমতলী-গুলশান১-গুলশান ২ হয়ে নতুনবাজার অথবা বনানী ২৭ নাম্বার রোড ব্যবহার করতে পারবেন যাত্রীরা।

বিজ্ঞাপন

পড়ুন: ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ ফেনী ইউনিভার্সিটি শিক্ষার্থীদের

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন