বিজ্ঞাপন

বন্দরে যথাযথ মর্যাদায় স্বাধীনতা দিবস পালিত

নারায়ণগঞ্জের বন্দরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে শহীদদের স্মরণ ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা জানানো হয়।

বৃহস্পতিবার (২৬ মার্চ) দিবসের প্রথম প্রহরে বন্দর সমরক্ষেত্রের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, মুক্তিযোদ্ধা সংসদ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।

সকাল ৮টা থেকে হাজী ইব্রাহিম আলমচান স্কুল অ্যান্ড কলেজ মাঠে কুচকাওয়াজ ও বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং বিভিন্ন প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

পরে বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবানী সরকার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহ্বায়ক জসিম উদ্দিন তোতা।

সহকারী কমিশনার (ভূমি) রহিমা আক্তার ইতির সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ গোলাম মুক্তার আশরাফ উদ্দিন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সরকার আশরাফুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) আনিসুর রহমান, বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজ জাহিদসহ বীর মুক্তিযোদ্ধারা।

আলোচনা সভার শুরুতেই মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় বক্তারা মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়নে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষে ২’শ ৫২ জন বীর মুক্তিযোদ্ধার মধ্যে বিশেষ সম্মাননা স্মারক ও উপহার বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

পড়ুন : বন্দরে অটোরিকশার ধাক্কায় পথচারী নিহত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন