নারায়ণগঞ্জের বন্দরে ৯ মাসের বকেয়া বেতনের দাবীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন বন্দর স্টীল ও বিক্রমপুর স্টিল ইন্ডাস্ট্রিজের কারখানার শ্রমিকরা। বৃহস্পতিবার দুপুর দেড়টা থেকে সাড়ে ৩ টা পযন্ত মহাসড়কের গাছের গুড়ি ফেলে দেওয়ানবাগ এলাকা অবরোধ করে রাখেন আন্দোলনকারি শ্রমিকরা। এতে মহাসড়কের দুই পাশে ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। পরে খবর পেয়ে বন্দর থানা, কাঁচপুর হাইওয়ে থানা ও ইন্ডাস্টিয়াল পুলিশ ঘটনাস্থলে এসে যৌথ প্রচেষ্টায় অবরোধ কারীদের বেতন পরিশোধের আশ্বাস দিয়ে মহাসড়ক থেকে সড়িয়ে যানচলাচল স্বাভাবিক করেন।
আবদুল কাইয়ুম নামের একজন শ্রমিক বলেন, আমাদের ৯ মাসের বকেয়া বেতন বাকি রেখে বন্দর স্টীল ইন্ডাস্ট্রিজের কতৃপক্ষ কারখানা বন্ধ করে দিয়েছেন। বেতন দেই, দিচ্ছি বলে তালবাহানা করছেন।তাই বাধ্য হয়েই রাস্তায় নেমেছি।
শরিফ নামের আরেক জন শ্রমিক বলেন, বেতন ছাড়া আমরা পরিবার নিয়ে অনেক কষ্টে জীবনযাপন করছি। বেতন না দিয়ে হঠাৎ করে কারখানা বন্ধ করে দিয়েছে কতৃপক্ষ। প্রশাসন কতৃপক্ষের সাথে আলোচনা করে বেতন পরিশোধে আশ্বাস দিলেও এখন বেতন পরিশোধ করেনি। তাই মহাসড়কে নেমেছি।
আক্তার হোসেন নামের আরেক শ্রমিক বলেন, মহাসড়ক অবরোধ করেছি বাধ্য হয়ে। শুক্রবার ৪ টার মধ্যে বেতন পরিশোধ করবে বলে আশ্বাস দিয়েছে পুলিশ প্রশাসন। যদি পরিশোধ না করে তাহলে ব্যাপক ভাবে আন্দোলন করা হবে।
কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদির জিলানী বলেন, বন্দর স্টীল ইন্ডাস্ট্রিজের কতৃপক্ষের লোক এসে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সড়িয়ে দিয়ে যানচলাচল স্বাভাবিক করা হয়। শুক্রবার শ্রমিকদের প্রতিনিধির সাথে কতৃপক্ষের আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করা হবে বলে জানান ওসি।
পড়ুন: দিনাজপুরে খানসামায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ও মাদক মামলার ৩ আসামি আদালতে প্রেরণ
দেখুন: দহগ্রাম সীমান্তে বিএসএফের গু লি তে বাংলাদেশি নি হ ত
ইম/


