নারায়ণগঞ্জের বন্দর উপজেলার দিঘলদী এলাকায় এক মন্দিরের পূজারির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৩০ মার্চ) বিকেলে কলাগাছিয়া ইউনিয়নের দিঘলদী এলাকায় নিজ বাড়ি থেকে ওই পূজারির মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহত রিপন চক্রবর্তী স্থানীয় ৫ নম্বর ওয়ার্ডের সাবদী দিঘলদী মহাশ্মশান মন্দিরের পূজারি হিসেবে কর্মরত ছিলেন।
বন্দর থানার ওসি (তদন্ত) আনিসুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পড়ুন:জামালপুর জেলা পরিষদের প্রশাসক হলেন মোহাম্মদ সিরাজুল হকআব্দুল্লাহ
দেখুন:আকাশচুম্বী হয়ে উঠেছে জ্বালানি তেলের দাম
ইমি/


