২৪/০২/২০২৬, ৯:৪৩ পূর্বাহ্ণ
25.9 C
Dhaka
২৪/০২/২০২৬, ৯:৪৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

বন্ধের নির্দেশেও অবাধে চলছে ব্যাটারিচালিত অটোরিকশা

রাজধানীর অলি-গলিতে দাপিয়ে বেড়ায় ব্যাটারিচালিত রিকশা। বিপজ্জনক উল্লেখ করে বিভিন্ন সময় এসব রিকশা চলাচল বন্ধের দাবি উঠলেও তা কমছে না। এবার খোদ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এসবের বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। তার পরেও অবাধে চলছে এসব যান।

বিজ্ঞাপন

রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে ব্যাটারি চালিত রিকশা চলাচল দিনদিন বেড়েই চলেছে। এসব গাড়ির নিয়ন্ত্রণহীন চলাচলের কারণে প্রতিদিনই ঘটছে কোথাও না কোথাও দুর্ঘটনা।

ব্যাটারি চালিত রিকশা এবং মোটরসাইকেল রাজধানীতে সড়ক দুর্ঘটনার প্রধান কারণ উল্লেখ করে, মোটর বাইকের গতি কমানো ও ব্যাটারি চালিত রিকশা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারের নির্দেশনা দিলেও, এখনো তা কার্যকর হয়নি। পুলিশ প্রশাসনের সামনেই চলছে সব।

রাজধানীর বিভিন্ন এলাকার সংযোগ সড়কে তো আছেই। মূল সড়কেও দাপটের সাথে চলছে তিন চাকার ব্যাটারিচালিত রিক্সা।অনেকেই বলছে, ব্যাটারি চালিত রিক্সা চলাচল হঠাৎ করে বন্ধ করে দিলে বহুমানুষ আয়রোজগারের মাধ্যম হাড়িয়ে পথে বসে যাবে।

ব্যাটারি চালিত তিন চাকার রিক্সা বন্ধে কার্যকরী ভূমিকা নেয়া হয়েছে, বলছে পুলিশের ট্রাফিক বিভাগ।

এসব যানের নেই কোন অনুমোদন, ব্যবহৃত হচ্ছে অবৈধ বিদ্যুৎ। এতে কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার। আর লাভবান হচ্ছে অসাধু অটো-রিকশা মালিকরা।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন