১৭/০২/২০২৬, ১৪:২৮ অপরাহ্ণ
27 C
Dhaka
১৭/০২/২০২৬, ১৪:২৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

বরগুনায় কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

বরগুনার তালতলীতে এক কিশোরীকে গণধর্ষণের মামলার প্রধান আসামি ইব্রাহীম ওরফে জসিম (২২) কে গ্রেপ্তার করেছে তালতলী থানা পুলিশ। তিনি পাথরঘাটা উপজেলার দক্ষিণ চরদুয়ানী গ্রামের আ. মজিদ হাওলাদারের ছেলে।

তালতলী থানার ওসি মো. শাহজালাল জানান, গত ২৮ এপ্রিল কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়। ঘটনার পর থেকেই আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানো হয়।

তথ্যপ্রযুক্তির সহায়তায় ইব্রাহীমের অবস্থান শনাক্ত করে শুক্রবার ভোরে তালতলী ও পাথরঘাটা থানা পুলিশের সহয়তায় তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগে ব্যবহৃত একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

পরে তাঁকে বরগুনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। আদালতের নির্দেশে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : বরগুনায় কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ, থানায় মামলা না নেওয়ার অভিযোগ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন