বরগুনায় এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (১৬আগস্ট) সকালে বরগুনা জেলা শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বরগুনা জেলা শাখার আয়োজনে এই সংবর্ধনা প্রধান করা হয়।
এ সময় বরগুনা জেলা ছাত্র শিবিরের সভাপতি এম হাসিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মুতাসিম বিল্লাহ শাহেদী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় স্পোর্টস সম্পাদক হারুনুর রশিদ রাফি, বরগুনা জেলা জামায়াতের আমির মাওলানা মহিবুল্লাহ হারুন।
অনুষ্ঠানে বরগুনার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি ও দাখিল পরীক্ষায় এ প্লাস পাওয়া ৩’শ ৫৪ জন শিক্ষার্থীকে ক্রেস্ট ও ফুল দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।
ছাত্র সংগঠনের পক্ষ থেকে এমন সংবর্ধনা পেয়ে খুশি শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা।
এ সময় অনুষ্ঠান আয়োজকরা বলেন, মেধাবী, সৎ নৈতিকতা সম্পন্ন দেশপ্রেমিক নাগরিক তৈরিতে ভূমিকা পালন করছে বাংলাদেশ ছাত্র শিবির। তারই অংশ হিসেবে আজকের এই আয়োজন। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে।
পড়ুন : বরগুনায় সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন


