বরগুনায় টিউবওয়েল স্থাপনকালে মাথার উপর পাইপ পড়ে শ্রমিকের মৃত্যু। বৃহস্পতিবার (৭ আগস্ট) বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নিহত শ্রমিক মোঃ সানাউল্লাহ (২৮) বুড়িরচর ইউনিয়নের মানিকখালি গ্রামের নিজাম সিকদারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, টিউবওয়েল স্থাপনকালে হঠাৎ একটি লোহার পাইপ তার মাথার উপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জরুরি চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে পৌঁছানোর আগেই পথে তার মৃত্যু হয়।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াকুব হোসাইন জানান, নিহতের মরদেহ বরগুনা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে কোন অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে হবে।
পড়ুন: বরগুনায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জামায়াতে ইসলামীর গণমিছিল
এস/


