১৮/০২/২০২৬, ২২:৪৬ অপরাহ্ণ
25 C
Dhaka
১৮/০২/২০২৬, ২২:৪৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

বরগুনায় তিন ভুয়া ডাক্তারকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা, ১ জনের বিরুদ্ধে মামলা

বরগুনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গ্রেফতার পর তিন ভুয়া ডাক্তারকে জরিমানা ও একজনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। শনিবার রাতে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস, এম, শরিয়ত উল্লাহ্। এর আগে বরগুনা শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪ ভুয়া ডাক্তারকে গ্রেফতার করা হয়।

অর্থদণ্ড প্রাপ্তরা হলেন, বিধান চন্দ্র সরকার, ইদ্রিস আলম, জাহাঙ্গীর হোসেন। তাদের প্রত্যেককে ১ লাখ করে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। আর নিয়মিত মামলা দায়ের করা হয়েছে জহিরুল ইসলাম সৌরভ নামের একজনের বিরুদ্ধে।


এ বিষয়ে বরগুনা জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকরাম হোসেন বলেন ,দণ্ডপ্রাপ্তরা বিএমডিসির সনদ প্রাপ্ত নন এবং ডাক্তার পদবী ব্যবহার করার যোগ্যতা সম্পন্ন নন। তাই তাদের মোবাইল কোর্টের মাধ্যমে আইনের আওতায় আনা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : বরগুনায় ডেঙ্গু মোকাবিলায় বেসরকারি উদ্যোগে মশারী বিতরণ ও হেল্প

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন