বরগুনা সরকারি কলেজে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) গণতন্ত্রচর্চা ও নাগরিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে বর্ণিল আয়োজন “নির্বাচনী অলিম্পিয়াড ২০২৫”। গণতন্ত্র শক্তিশালীকরণ কার্যক্রমের অংশ হিসেবে আয়োজিত প্রতিযোগিতার মূল স্লোগান ছিল “ সংগঠিত ও সচেতন নাগরিক মানেই শক্তিশালী রাষ্ট্র”।
দুপুরে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের আয়োজনে ও সুজন সু-শাসনের জন্য নাগরিক বরগুনা জেলা কমিটির সহায়তায় সুজনের বরগুনা জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট মোস্তফা কাদের সভাপতিত্বে ও সঞ্চলনায় ছিলেন সাবেক সমন্বয়কারী মোঃ সজীব হোসেন, বরগুনা সরকারি কলেজে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বরগুনা সরকারি কলেজের সহকারী অধ্যাপক প্রফেসর খালেদা আক্তার, প্রফেসর আহসান হাবীব সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা।
বক্তারা বলেন, গণতন্ত্রকে টেকসই করতে হলে জনগণের সচেতনতা, সংগঠিত অংশ গ্রহণ ও সক্রিয় ভূমিকা অত্যন্ত প্রয়োজন।
অনুষ্ঠানে বরগুনা সরকারি কলেজসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। এসময় তারা বিভিন্ন বিষয়ে কুইজ, ভোটাধিকার জ্ঞান, গণতান্ত্রিক মূল্যবোধ ও নির্বাচন বিষয়ে প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করে। শেষে অংশ গ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।
পড়ুন: মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যা: গৃহকর্মী আয়েশা ৬ দিন ও তার স্বামী ৩ দিনের রিমান্ডে
আর/


