১০/০২/২০২৬, ১৩:২৩ অপরাহ্ণ
26 C
Dhaka
১০/০২/২০২৬, ১৩:২৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

বরগুনায় বিষখালি নদীর পেটে ফসলি জমি, বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

বরগুনার বিষখালি নদী ভাঙ্গন কবল থেকে আমরা বাঁচতে চাই,ত্রাণ চাই না টেকসই বেরিবাঁধ চাই। নদী ভাঙ্গন রক্ষায় ব্লক চাই,ফসলি জমি রক্ষা করতে হবে, কৃষক বাঁচলে দেশ বাঁচাতে এরকম বিভিন্ন স্লোগানে পূর্ব-কালমেঘা খাল হইতে বধু ঠাকুরানী ব্লক পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার বিষখালি নদীর ভাঙ্গন থেকে ফসলী জমি রক্ষার দাবিতে মানববন্ধন।

সোমবার (৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে বরগুনার পাথরঘাটা উপজেলা কালমেঘা ইউনিয়নের দক্ষিণ কুপধন এলাকার বিষখালি নদীর পাড়ে শতাধিক এলাকাবাসী ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, গত কয়েকদিনের প্রবল বৃষ্টি এবং নদীতে পানি বৃদ্ধির কারণে গ্রামের মানুষের একমাত্র সম্বল ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এসব জমিতে ধান ও আলু চাষাবাদ করে জীবিকা নির্বাহ করতেন কৃষকরা । সিডর, আইলা, নার্গিস, মহসেন, মিধিলি, রিমালের মত বড় বড় প্রবল ঘূর্ণিঝড়সহ প্রায় প্রতি বছর ছোট বড় অনেক বন্যার সঙ্গে লড়াই করে বেঁচে থাকতে হয় উপকূলীয় জেলা বরগুনার মানুষের।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘আমরা সাগর উপকূলীয় বরগুনার পাথরঘাটাবাসী প্রতিনিয়তই ঝড়-জলোচ্ছ্বাসসহ নানা প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করে টিকে থাকি। সাধারণ জোয়ারেও প্রতিনিয়তই ভাঙছে আমাদের উপকূলীয় বেড়িবাঁধ। আমাদের এই বেড়িবাঁধগুলো এ অঞ্চলের জানমাল রক্ষাকবচ। অথচ এগুলো কখনোই টেঁকসইভাবে সংস্কার করা হয় না। সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ অবস্থায় আমরা থাকি প্রতিনিয়ত। দিন দিন আমাদের ফসলি জমি বিলীন হয়ে যাচ্ছে বিষখালী নদীর গর্ভে। কোন ত্রাণ চাই না। আমরা চাই টেকসই বেড়িবাঁধ। টেকসই বেড়িবাঁধ নির্মিত হলে ঝড়-বন্যা-জলোচ্ছ্বাস যা-ই হোক না কেন আমরা নিরাপদে থাকবো।’

বিজ্ঞাপন

পড়ুন : বরগুনায় পায়রা নদী থেকে অজ্ঞাত শিশুর লাশ উদ্ধার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন