26.5 C
Dhaka
০৩/০৩/২০২৬, ৯:২৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

বরগুনায় মাইকিং করে বিক্রি হচ্ছে ইলিশ

বরগুনা পৌর শহরের মাছ বাজারে মাইকিং করে বিক্রি হচ্ছে সাগরের ইলিশ। ছোট সাইজের প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে ৫০০ টাকা কেজি দরে। দাম কমানোর এই মাইকিং শুনে বরগুনার মাছ বাজারে ভিড় করেছেন ক্রেতারা। গভীর রাত পর্যন্ত চলবে এই ইলিশ বেচাকেনা।

শনিবার (৯ আগস্ট) বিকেলের দিকে বরগুনা পৌর মাছ বাজারে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে গেলে দেখা যায়,বরগুনা পৌর শহরের বিভিন্ন জায়গায় মাইকিং করে সবার দৃষ্টি আকর্ষণ করছেন। প্রতি কেজি ইলিশ ৫শ টাকা ক্রেতারা খুশিতে মাছ নিচ্ছেন। সবগুলো ইলিশ বিক্রি হওয়ার আগ পর্যন্ত এভাবেই মাইকিং চলে। প্রতি কেজি ছোট সাইজের ইলিশের দাম হাঁকা হয়েছে ৫০০ টাকা করে, যা এর আগে বিক্রি হয়েছে ১০০০ থেকে ১২০০ টাকায়। এসব মাইকিং শুনে মাছ কেনার জন্য ভিড় জমাচ্ছেন ক্রেতারা।

সাইফুল ইসলাম নামের এক ক্রেতা বলেন, অনেক দিন ধরে ইলিশ মাছ কিনতে পারিনি দাম হাতের নাগালের বাহিরে ছিলো।দেখলাম বাজারে মাইকিং করে কম টাকায় ইলিশ মাছ বিক্রি হচ্ছে, এবছর এই প্রথম কিনতে এসেছি, ৫শ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে তাই ৩ কেজি কিনেছি।

রিপন মল্লিক নামের একজন ক্রেতা বলেন, মাইকিং শুনে আমি বাজার ইলিশ মাছ কেনার জন্য আসছি। এবছর ইলিশ মাছের দাম বেশি থাকায় কখনো কেনার সাহস করিনি। তবে আজকের মাইকিং করে ৫শ টাকা দরে বিক্রি করে তাই সাহস করে বাজারে আসছি এবং কিছু মাছ কিনে নিবো।

ইলিশ বিক্রেতা কামাল জানান, পার্শ্ববর্তী জেলা পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটা, মহিপুর থেকে বিকেলে কয়েক মণ মাছ বিক্রি করার জন্য বরগুনার বাজারে নিয়ে এসেছি। স্থানীয় বাজারের দামের তুলনায় মহিপুরে ইলিশের দাম কিছুটা কম থাকায় ক্রেতারা ভিড় জমাচ্ছেন।

বরগুনা মাছ বাজারের মৎস্য ব্যবসায়ী বাচ্চু বলেন,অনেক দিন ধরে বাজারে মাছ ছিলোনা সকালে মহিপুর ও আলিপুর থেকে ছোট ছোট ট্রলার বরগুনা মাছ বাজরের ঘাটে এসেছে । জেলেদের থেকে মাছ ক্রয় করে বাজরে বিক্রি করছি । তিনি আরো বলেন, অনেকদিন ধরে আবহাওয়া খারাপ থাকার কারণে জেলেরা মাছ ধরতে পারেনি, এখন বাজারে মাছ আসতে শুরু করেছে,। এ কারণে মাছের সরবরাহ একটু বেশি এবং দাম তুলনামূলক আগের থেকে কম।

বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মহসিন জানান, অবরোধের পরে জেলেরা গভীর সমুদ্রে মাছ শিকারে যেতে পারেনি, আবহাওয়া অনুকূলে না থাকায় , গত দুই তিন দিন মাছ ধরার ট্রলার সাগরে যেতে শুরু করেছে। ইলিশসহ বিভিন্ন সামুদ্রিক মাছের প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে। তবে বরগুনায় যেসব ইলিশ মাছ আসছে এসব মহিপুর ও আলীপুরের কিছু জেলেরা মাছ পেয়েছে সেখান থেকে বরগুনার বাজারগুলোতে বিক্রি হচ্ছে।

বিজ্ঞাপন

পড়ুন : বরগুনায় সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন