21.6 C
Dhaka
০৩/০৩/২০২৬, ৩:৪৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

বরগুনায় ৫ কেজি গাঁজাসহ দম্পতি গ্রেফতার

বরগুনা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ৫ কেজি গাঁজাসহ এক দম্পতিকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (২০ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে বরগুনা সদর উপজেলার ডিকেপি সড়ক, এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মোঃ সজল (৩৩) ও তার স্ত্রী আসমা আক্তার (২৫)। তারা দীর্ঘদিন ধরে মাদক কারবারে জড়িত ছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

বরগুনা ডিবি পুলিশের একটি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিকেপি সড়কে অভিযান চালানো হয়। এসময় তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইকরাম হোসেন বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

বিজ্ঞাপন

পড়ুন: বরগুনা নির্বাচন ভবনে অগ্নিকাণ্ড

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন