১০/০২/২০২৬, ১৫:২১ অপরাহ্ণ
26 C
Dhaka
১০/০২/২০২৬, ১৫:২১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

বরগুনার জেলখানা গ্রামে ‘ত্রাণ চাই না রাস্তা চাই’ দাবিতে মানববন্ধন

বেঁচে থেকে অশান্তি, মরেও যেন শান্তি নেই, ত্রাণ চাই না রাস্তা চাই, আমরা রাস্তা চাই, আমরা স্কুলে যেতে চাই, আমরা বাড়ি থেকে বের হতে চাই। এমন স্লোগানে বরগুনা সদর উপজেলার জেলখানা গ্রামে রাস্তার দাবিতে মানববন্ধন করেছে এম বালিয়াতলী ইউনিয়নবাসী।শনিবার (২৭ সেপ্টেম্বর ) সকাল ১০ টার দিকে এম বালিয়াতলী ইউনিয়নের জেলখানা চৌমুহনী বাজারে স্হানীয় সেচ্ছাসেবী সংগঠন ‘সোনালী স্বপ্ন যুব সংসদ’ এর উদ্যোগে মানববন্ধন করেন এলাকাবাসী।

জানা গেছে,বরগুনা জেলার সদর উপজেলার এম. বালিয়াতলী ইউনিয়নের ১নং ওয়ার্ড আজও অবহেলিত ও বঞ্চিত। ২০০৩ সালে ১ হাজার মিটার ইট বিছিয়ে সড়ক নির্মাণ হলেও আজ তার অবস্থা বেহাল দশায়। স্বাভাবিক ভাবে হাটাও যেন দায়। খানাখন্দে ভড়া ইট বিছানো সড়কে। বৃষ্টির পানিতে জলকেলি করে হাসেরা। গ্রাম বা ওয়ার্ড উন্নয়ন পরিকল্পনায় গ্রামীণ মানুষের জীবনযাত্রায় চরম অবহেলিত গ্রাম,  পৃথিবীর সবচেয়ে অনুন্নত গ্রামের মধ্যে অন্যতম গ্রাম জেলখানা। কারাগারের বন্দীদশায় আটক থাকার মতন সকল মৌলিক অধিকার থেকে বঞ্চিত গ্রামবাসী জেলখানার গ্রামবাসী।

মানববন্ধনে বক্তব্য রাখেন, এম. বালিয়াতলী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান, ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোঃ আখতারুল ইসলাম, যুগ্ম আহবায়ক মোঃ ইউনুস, সোনালী স্বপ্ন যুব সংসদের উপদেষ্টা মোঃ হেমায়েত উদ্দিন খান, সনাজ সেবক মোজাম্মেল হক, ফারুক হাওলাদার, মিজানুর রহনান, ইব্রাহিম খলিল, সাধারন সম্পাদক মোঃ আরিফ হোসেন, স্থায়ী পরিষদের চেয়ারম্যান হাফেজ মাওঃ মোঃ আল আমীন, সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ রাজিব। সোনালী স্বপ্ন যুব সংসদের কার্যনির্বাহী পরিষদের সভাপতি মোঃ সালমান

মানববন্ধনে বক্তারা বলেন, দক্ষিণবঙ্গের একটি গ্রামের নাম জেলখানা নাম শুনে মনে হতে পারে এখানে কোনো কারাগার আছে। কিন্তু আদতে তা নয়। তবুও গ্রামের মানুষের জীবন যেন প্রকৃত জেলখানার আসামীদের থেকেও কম কষ্টকর নয়। জেলখানা ও চারাভাঙ্গা, ঝিনইবাড়িয়া আমাদের হাট-বাজার, স্কুল মাদরাসা সব রাস্তার ওইপাশে। রাস্তা না থাকায় ছোট ছোট বাচ্চাদের প্রতিদিন যাতায়াত করতে হয় অনেক কষ্ট করে । ব্যবসা বাণিজ্য করার জন্য মালামাল নিয়ে যেতে পারিনা। মাঝে মাঝে সরকার বরাদ্দ দিলেও, তা জনগণের কাছে পৌঁছানোর আগেই কিছু প্রভাবশালী ব্যক্তির পকেটে চলে যায়। ফলে বছরের পর বছর জেলখানার মতোই বন্দী জীবন কাটাচ্ছেন এখানকার মানুষ। আমাদের দাবী অতি দ্রুত রাম্তাঘাটসহ প্রান্তিক জনগোস্ঠীর জীবন মান উন্নয়ন করতে হবে।

তারা আরো বলেন, অবহেলা ও বঞ্চণা থেকে সাধারণ মানুষ মুক্তি পেতে চাই। এ মুক্তির পরিপ্রেক্ষিতে প্রান্তিক সাধারণ জনগণের পক্ষ থেকে জেলা প্রশাসক বরাবর রাস্তাঘাটের উন্নয়ন, সাইক্লোন শেল্টার স্থাপন, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নসহ ১৩ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন: বরগুনার পাথরঘাটায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন