আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন নিয়ে বরগুনার রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন জেলা রাজনীতির পরিচিত মুখ মোসা: রওনক আলম (টুলু)। তিনি বরগুনা জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক। এছাড়া বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় নেত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।
স্বৈরাচারবিরোধী বিভিন্ন আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেন (টুলু)। বিশেষ করে এরশাদ বিরোধী আন্দোলন এবং শেখ হাসিনা বিরোধী আন্দোলনসহ গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে দলের দুঃসময়ে রাজপথের কর্মসূচিতে দৃশ্যমান উপস্থিতি এবং সংগঠনকে সুসংগঠিত রাখতে কার্যকর ভূমিকার কারণে তিনি নেতাকর্মীদের আস্থাভাজন হয়ে ওঠেন।
এদিকে স্থানীয় নেতাকর্মীদের একটি বড় অংশ মনে করছেন, রওনক আলম (টুলু) সংরক্ষিত আসনে মনোনয়ন পেলে জেলার নারী সমাজের প্রতিনিধিত্ব আরও শক্তিশালী হবে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তৃণমূল পর্যায়ে রওনক আলম (টুলু) যোগাযোগ এবং সাংগঠনিক দক্ষতা অন্যদের তুলনায় এগিয়ে রয়েছে । বিশেষ করে নারী সংগঠন, সামাজিক উদ্যোগ এবং বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অংশগ্রহণের কারণে সাধারণ মানুষের মধ্যেও তার গ্রহণযোগ্যতা রয়েছে।
একাধিক স্থানীয়রা বলেন, আমরা সংসদে দেখতে চাই। যিনি উপকূলীয় জেলা বরগুনার অবকাঠামো ও চিকিৎসাসহ পিছিয়ে পড়া এবং প্রান্তিক মানুষের ভাগ্য ও জীবনমান উন্নয়নে সর্বাত্মকভাবে কাজ করবে এমন একজনকে আমরা চাই।
রওনক আলম (টুলু) বলেন ,দীর্ঘদিন জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থাকার কারণে একাধিক মামলা ও হামলার শিকার হয়েছি। কিন্তু জনগণের পাশে থেকে কখনো সরে যাইনি। ভবিষ্যতেও যাবো না ।
তিনি আরো বলেন,বরগুনার উন্নয়নে পরিকল্পিত ও টেকসই উদ্যোগ প্রয়োজন, যেখানে নারীর অংশগ্রহণ ও নেতৃত্ব নিশ্চিত করা জরুরি। দলের সমর্থনে কাজ করার সুযোগ করে দিলে, নেতাকর্মীসহ পিঁছিয়ে পড়া মানুষ গুলোর জন্য কাজ করতে চাই।
পড়ুন : শরীয়তপুরে নবনির্বাচিত তিন এমপির সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময়


