০২/০৩/২০২৬, ১৬:০৯ অপরাহ্ণ
33 C
Dhaka
০২/০৩/২০২৬, ১৬:০৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

বরগুনায় বিড়াল খুঁজে পেতে সাঁটানো হয়েছে পোস্টার, পুরস্কার ঘোষণা

বরগুনার তালতলী উপজেলায় হারিয়ে যাওয়া একটি পোষা বিড়াল খুঁজে পেতে অভিনব উদ্যোগ নিয়েছেন মোসা. মারিয়া নামে এক কলেজ শিক্ষার্থী। প্রিয় পোষা বিড়ালটিকে খুঁজে পেতে শহরের বিভিন্ন এলাকায় পোস্টার সাঁটিয়েছেন। কেউ বিড়ালটিকে খুঁজে দিলে এক হাজার টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

প্রায় তিন মাস ধরে পোষা বিড়ালটি লালন-পালন করেছেন মোসা. মারিয়া। তিনি তালতলী সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ও বড়বগী সদর ইউনিয়নের উপজেলা সড়কের বাসিন্দা। প্রিয় পোষা বিড়ালটির ছবি দিয়ে ওই পোস্টারে লিখেন, গত ১৯ মে ২০২৫ ইং তারিখ সন্ধ্যায় প্রিয় বিড়ালটি নিখোঁজ হয়। বিড়ালটি সাদা-রঙের লম্বা লোমওয়ালা, বড় চোখের ছিলো, বয়স ৪ মাস ১০ দিন। বিড়ালটিকে ‘সিম্বা’ বলে ডাকলে সাড়া দিতো। সম্ভবত বিড়ালটি হারিয়ে গেছে বা কেউ ভুলে নিয়ে গেছে। যদি কোনো হৃদয়বান ব্যক্তি খোঁজ পেয়ে থাকেন তাহলে যোগাযোগ করবেন। বিড়ালটির খোঁজ দিতে পারলে তাকে ১ হাজার টাকা পুরস্কৃত করা হবে।

এ সম্পর্কে মোসা. মারিয়া বলেন, ‘আমি শখের বসে মার্চ মাসে বরিশাল থেকে বিড়ালটি ৫ হাজার টাকায় ক্রায় করি। তখন ওর বয়স ছিলো ১ মাস ১৭ দিন। এরপর থেকে তাকে পোষা শুরু করি। ধীরে ধীরে সে আমার খুব আপন হয়ে ওঠে। আদর করে নাম রেখেছি ‘সিম্বা’। ওরে ‘সিম্বা’ বলে ডাক দিলেই সাড়া দিতো। পরে গত ১৮ মে আমাদের বাসায় মেহমান আসে তার পরের দিন সন্ধায় প্রিয় বিড়ালটি নিখোঁজ হয়ে যায়।

তিনি আরও বলেন, জানিনা বিড়ালটা কোথায় আছে, কী হালে আছে। কী খাচ্ছে এই চিন্তায় আমি পাগল হয়ে যাচ্ছি। আমার ‘সিম্বা’ হয়তো আমাকে পাগলের মতো খঁজে বেড়াচ্ছে। পোস্টার সাঁটানের প্রসঙ্গে তিনি বলেন, ‘সিম্বা’কে হারানোর কষ্ট থেকেই পোস্টার ছাপিয়েছি। কত স্মৃতি বিড়ালটির সঙ্গে। নইলে কি আর কেউ এ রকম করে পোস্টার ছাপায়?

পড়ুন: তারুণ্যের জাগরণ ঘটিয়ে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করা হবে : যুবদল সভাপতি

দেখুন: লাগাতার আন্দোলনের চিন্তায় বিএনপি, ঘোষণা হতে পারে কাল |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন